চট্টগ্রামে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগৃতি প্রকাশনের কর্ণধার ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও আধা বেলা প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন প্রকাশকেরা। গতকাল সোমবার বাংলাদেশ প্রকাশক ও বিক্রেতা সমিতি ও বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির চট্টগ্রাম বিভাগীয় আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী চট্টগ্রামের ৩২টি প্রকাশনা প্রতিষ্ঠান বেলা দুইটা পর্যন্ত বন্ধ রাখা হয়। এর বাইরে অনেক বইয়ের দোকানও কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বন্ধ ছিল।