চট্টগ্রামে প্রথম আলো জবসের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রথম আলো জবস আয়োজিত দুই দিনের কর্মশালা গতকাল শনিবার শেষ হয়েছে। নগরের আশকার দীঘিরপাড়ে আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে এ কর্মশালা হয়।গতকাল শেষ দিনে অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা-বিষয়ক কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অগ্নিনিরাপত্তা বিশেষজ্ঞ রাশেদুল ইসলাম। এর আগের দিন ‘আন্তর্জাতিক বাণিজ্য ও ঋণপত্রের মাধ্যমে আমদানি-রপ্তানি প্রক্রিয়া’ বিষয়ে কর্মশালা হয়। এতে প্রশিক্ষণ দেন ব্যাংক এশিয়া লিমিটেডের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আজহার আলী মিয়া। দুই দিনের কর্মশালায় ৬৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। গত শুক্রবার সকালে এ কর্মশালা শুরু হয়।