প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনে গতকাল বুধবার প্রায় সাড়ে পাঁচ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের প্রতিটি কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পাঁচ হাজার ৮২০ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় দুই হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ বছর চট্টগ্রামের ছয়টি থানা ও ১৪টি উপজেলার ৩১৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৩৩ হাজার ৯৯৯ জন এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ২৪ হাজার ৫৯০ জন।