চট্টগ্রামে প্রথম দিনে একজন বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রথম দিনে গতকাল রোববার একজন বহিষ্কৃত হয়েছে। নগরের বিভিন্ন বিদ্যালয় এবং পরীক্ষাকেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষা।চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে রাঙামাটির রাজস্থলীর কায়তনপাড়া উচ্চবিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বোর্ডের অধীন বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষায় নির্ধারিত পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ৫৯৭ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭৩ হাজার ২৫৫ জন। অনুপস্থিত ছিল ৩৪২ জন পরীক্ষার্থী। আজ সোমবার কোনো পরীক্ষা নেই। আগামীকাল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।