চট্টগ্রামে প্রথম দিনে ভিড় কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে বাড়ি ফেরার অগ্রিম টিকিট কেনার জন্য গতকাল সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মানুষের সারি। সকাল সাড়ে ১০টায় তোলা ছবি l প্রথম আলো
ঈদে বাড়ি ফেরার অগ্রিম টিকিট কেনার জন্য গতকাল সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে মানুষের সারি। সকাল সাড়ে ১০টায় তোলা ছবি l প্রথম আলো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে প্রথম দিনে চট্টগ্রাম রেলস্টেশনে টিকিট-প্রত্যাশীদের ভিড় কম ছিল।
রেলওয়ে সূত্র জানায়, গতকাল বিভিন্ন ট্রেনের ২০ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি হয়। আজ বুধবার বিক্রি হবে ২১ সেপ্টেম্বরের টিকিট।
রেলওয়ে কর্মকর্তারা জানান, গতকাল অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে স্টেশনে টিকিট-প্রত্যাশীদের ভিড় ছিল কম। কাল বৃহস্পতিবার থেকে যাত্রীদের চাপ বাড়তে থাকবে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে প্রায় ৯০ শতাংশ বিক্রি হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, প্রভাতী, চট্টলা, গোধূলী ও তূর্ণা, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এবং চাঁদপুরগামী মেঘনা এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া হয়েছে।