চট্টগ্রামে প্রথম দিনে সাড়া কম ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে গতকাল শুক্রবার ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিট বিক্রির প্রথম দিনে সাড়া কম ছিল। বিশেষ করে মধ্যবর্তী স্টেশনের কিছু টিকিট অবিক্রীত থেকে গেছে। কাউন্টারগুলো থেকে আটটি আন্তনগর ট্রেনের টিকিট যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী পাঁচটি, সিলেটগামী দুটি এবং চাঁদপুরের একটিসহ মোট আটটি আন্তনগর ট্রেনের টিকিট সকাল নয়টায় যাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়। দূরপাল্লার সব টিকিট দ্রুত বিক্রি হলেও মধ্যবর্তী স্টেশনগুলোর কিছু টিকিট বিকেল পর্যন্ত অবিক্রীত থেকে যায়।
গতকালের বিক্রীত টিকিটের যাত্রীরা আগামী ১ অক্টোবর যাত্রা করবেন। ১ অক্টোবর অফিস-আদালত খোলা। এ কারণে গতকাল চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের তেমন চাপ ছিল না।
গতকাল চট্টগ্রাম স্টেশনের চিত্র অন্য দিনের মতো দেখা গেছে। সবগুলো কাউন্টারের সামনে নারী-পুরুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছিলেন। ভিড় কম থাকার কারণে উত্তেজনা বা হইচই হতে দেখা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।