চট্টগ্রামে প্রথম ফ্যাশন ডিজাইনের কলেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দরনগর চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো ফ্যাশন ও টেকনোলজি বিষয়ে চার বছর মেয়াদি সম্মান কোর্স। গতকাল সোমবার নগরের বিজিএমইএ ভবনে ‘চিটাগং বিজিএমইএ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিআইএফটি)’ নামের এ কলেজের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বাংলাদেশ তৈরি পোশাকশিল্প রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) এই শিক্ষাপ্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছে। বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও কলেজ পরিদর্শক মো. আনোয়ার হোসাইন, বিআইএফটির সভাপতি মোজাফফর ইউ সিদ্দিক। স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী।