চট্টগ্রামে প্রথমার বইমেলা আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় চট্টগ্রামে প্রথমা প্রকাশনের নয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে। নগরের দামপাড়ায় জেলা শিল্পকলা একাডেমীতে মেলার উদ্বোধন করবেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। উপস্থিত থাকবেন লেখক, পাঠক ও শুভানুধ্যায়ীরা।
প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বইমেলা খোলা থাকবে। মেলা চলবে ২ মে পর্যন্ত।
মেলায় ৩০ শতাংশ কমিশনে প্রথমা প্রকাশনের বই বিক্রি হবে। প্রথমা বইয়ের দুনিয়ার বেশ কিছু দেশি বই বিক্রি হবে ৭০ শতাংশ কমিশনে। ভারতীয় নতুন বই বিক্রি হবে এক রুপি সমান ১.৮ টাকা এবং ভারতীয় পুরোনো বই, সাময়িকী ও লিটল ম্যাগাজিন বিক্রি হবে এক রুপি সমান এক টাকায়।
চট্টগ্রামে মেলা চলাকালে প্রথমা বইয়ের দুনিয়া, ১-২ সানমার স্প্রিং গার্ডেন, ৬৪ জামাল খান রোড, চট্টগ্রাম বিক্রয়কেন্দ্রে ও প্রথমার বইয়ের ওপর মেলার জন্য নির্ধারিত ছাড় পাওয়া যাবে।