চট্টগ্রামে প্রথমার বইমেলা শুরু হচ্ছে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে শুরু হচ্ছে প্রথমা প্রকাশনের ১০ দিনব্যাপী বইমেলা। কাল শুক্রবার নগরের দামপাড়ায় জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল চারটায় মেলার উদ্বোধন হবে। উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।
মেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও অন্যান্য প্রকাশনীর বই পাওয়া যাবে। এ ছাড়া ভারতীয় বইও থাকবে। মেলায় প্রথমার বইয়ের ওপর ৩০ থেকে ৭০ শতাংশ, অন্যান্য প্রকাশনীর বইয়ের ওপর ২৫ থেকে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। ভারতীয় বই বিক্রির সময় সে দেশের ১ রুপির মূল্যমান ধরা হবে ১ টাকা ৮০ পয়সা।
২৪ এপ্রিল পর্যন্ত মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলা সবার জন্য উন্মুক্ত।