চট্টগ্রামে প্রধান জামাত হবে এম এ আজিজ স্টেডিয়ামে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় এম এ আজিজ স্টেডিয়াম ময়দানে। এতে ইমামতি করবেন আল্লামা মুফতি আহমদ উল্লাহ। বৃষ্টি হলে স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরের ৯২টি স্থানের ঈদগাহে জামাতের ব্যবস্থা করা হয়েছে।