চট্টগ্রামে প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ ময়দানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের জমিয়তুল ফালাহ ময়দানে। সিটি করপোরেশনের উদ্যোগে ওইখানে প্রথম জামাত হবে সকাল সাতটা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত হবে সকাল আটটা ৩০ মিনিটে।
জেলা প্রশাসনের উদ্যোগে সকাল আটটায় ঈদের জামাত হবে এম এ আজিজ স্টেডিয়ামে, একই সময়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হবে আন্দরকিল্লা শাহি জামে মসজিদে। এ ছাড়া নগরের ১৯৪টি স্থানে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।
জমিয়তুল ফালাহ ময়দানে চট্টগ্রামের মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
অন্য যেসব স্থানে ঈদের জামাত হবে: চকবাজার প্যারেড ময়দান, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান, পলোগ্রাউন্ড মাঠ ময়দান, হজরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ মসজিদ, ধনিয়ালাপাড়া বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান, পশ্চিম মাদারবাড়ী জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ ময়দান, হাজি নজু মিয়া সওদাগর জুমা মসজিদ ময়দান, বাকলিয়া খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ ময়দান, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, হজরত সুলতান বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ মসজিদ ময়দান, চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, কালুরঘাট আল আমিন বাড়িয়া মাদ্রাসা ঈদগাহ ময়দান, জাম্বুরী ময়দান, চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম ময়দান, বাকলিয়া বোলোয়ার খান জামে মসজিদ, মেহেদীবাগ সিডিএ কলোনি জুমা মসজিদ, দেওয়ানহাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান, কদম মোবারক শাহি জামে মসজিদ, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান, নাসিরাবাদ বয়েজ হাইস্কুল ময়দান, আলকরণ বায়তুল মামুর জামে মসজিদ, মোহরা কাদেরিয়া ঈদগাহ ময়দান, হজরত মোল্লা মিসকিন শাহ (রহ.) মসজিদ ঈদগাহ ময়দান, বাকলিয়া মিয়া খান নগর মাদ্রাসা এ মোজাহারুল উলুম, কামাল-ই-ইসকে মুস্তফা (দ.) কমপ্লেক্স জামে মসজিদ, চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি জামে মসজিদ ময়দান, খলিফাপট্টি বায়তুল নুর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে স্টেশন জামে মসজিদ, পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ, মসজিদে গাউছুল আজম জিলানি (রহ.) মসজিদ, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, কালুরঘাট এফআইডিসি, কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গি বাজার অঙ্গীকার ক্লাব জে এম সেন হাইস্কুল ময়দান, বক্সিরহাট হাজি শরীয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পীর বদর (রহ.) আউলিয়া জামে মসজিদ, মাইঝ্যা বিবি শাহি জামে মসজিদ, মাদ্রাসা নুরির ঈদগাহ ময়দান, ফিরিঙ্গি বাজার জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ, নিউ ঝাউতলা জুমা মসজিদ, ওমরগণি এমইএস কলেজ ময়দান, বাংলাদেশ ইসলাম একাডেমি, মাঝিরঘাট শাহি বিবির মসজিদ, মসজিদে বায়তুস সালাম, দক্ষিণ হালিশহর কাটাখালী হজরত আলী শাহ (রা.) প্রাথমিক বিদ্যালয় ময়দান, হালিশহর হাউজিং এস্টেট ময়দান, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারি স্কুল ময়দান, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, সর্দার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান, মসজিদ-ই-নুর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, গাউছুল আজম জামে মসজিদ ঈদগাহ ময়দান, হাজি ছালেহ জহুর জামে মসজিদ, চাঁদ মিয়া মুন্সি রোড জামে মসজিদ, পাঁচলাইশ হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন ময়দান, পাঁচলাইশ আমিন জুটমিল মসজিদ ময়দান, লালিয়াহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বাংলাবাজার রশিদ বিল্ডিং চত্বর, লালদীঘি ময়দান, হাজি গোলাম রসুল ওয়াকফ এস্টেট জামে মসজিদ, টার্মিনাল বায়তুশ শরফ জুমা মসজিদ, ছোবহানিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, টাইগারপাস কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (ফরেস্ট রিসার্স অফিস) জামে মসজিদ, হজরত হামজা খাঁ (রহ.) শাহি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পাঁচলাইশ হাজিপাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দান, বায়তুন আজিজ জামে মসজিদ, উত্তর সত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা, মসজিদে বেলাল ইসলামি কমপ্লেক্স, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ জামে মসজিদ, মাদ্রাসাতুল ইসলামিয়া মিছবাহুল উলুম মাদ্রাসা ময়দান, পাথরঘাটা হাজি সুফি ছোবহান সওদাগর ও নুরনাহার বেগম জুমা মসজিদ, বক্সিরহাট হাজি শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, আসাদগঞ্জ জামে মসজিদ, আলকরণ জামে মসজিদ, বংশাল রোড মহল্লা জামে মসজিদ, পীর বদর (রহ.) আউলিয়া মসজিদ, জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু ব্যাপারী হাজি নজু মিয়া লেন জুমা মসজিদ, বংশাল রোড মহল্লা জামে মসজিদ, বায়তুল কাদের মসজিদ ময়দান, মসজিদ-ই-নুর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, সদরঘাট পুরাতন পোর্ট কলোনি ঈদ জামাত ময়দান, হাজি তবিয়ত খান জামে মসজিদ ও ব্যাটারি গলি জে আই মাদ্রাসা।