চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্য মেজবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে আজ শনিবার দুপুরে স্থানীয় সার্কিট হাউসে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের শীর্ষস্থানীয় নেতা-কর্মী, সফরসঙ্গী ও ব্যক্তিগত কর্মকর্তাদের নিয়ে শেখ হাসিনা মেজবানে অংশ নেবেন। মেজবানের যাবতীয় খরচ দিচ্ছেন দলের প্রবীণ নেতা সাংসদ আখতারুজ্জমান চৌধুরী বাবু।মেজবানের বাবুর্চি আবুল হোসেন বলেন, ‘আখতারুজ্জামানের বাড়ি থেকে দুই মণ ১০ কেজি ওজনের মাংসের একটি দেশীয় গরু সরবরাহ করা হয়েছে, সঙ্গে ৬০ কেজি চাল। প্রতিটি এক থেকে দেড় কেজি ওজনের ২০০টি মুরগি কেনা হয়েছে।’জানা গেছে, মেজবান শেষে শেখ হাসিনা সার্কিট হাউসের মিলনায়তনে নগর আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক করবেন। এর মধ্যে এক পক্ষের নেতৃত্বে আছেন নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অন্য পক্ষে সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ও যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। মহিউদ্দিন চৌধুরী সার্কিট হাউসের বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গত রাতে প্রথম আলাকে বলেন, ‘থানা কমিটি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের তালিকা করেছি, তাঁদের নিয়ে বৈঠকে যাব।’ সাংসদ নুরুল ইসলামও বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈঠকে শেখ হাসিনা উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে নগর আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার কিছু দিকনির্দেশনা দিতে পারেন। এ ক্ষেত্রে উভয় পক্ষের সমন্বয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন এবং এই কমিটির সহায়তায় সম্ভাব্য কম সময়ের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের ঘোষণা আসতে পারে।