চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ মঙ্গলবার উদ্‌যাপিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে নগরের নন্দনকানন এলাকার চট্টগ্রাম বৌদ্ধবিহারসহ অন্যান্য বিহারে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুসহ নানা বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ এসব আয়োজনে অংশ নেন।

বাংলাদেশ বৌদ্ধ সমিতির মহাসচিব সুদীপ বড়ুয়া প্রথম আলোকে জানান, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম বৌদ্ধবিহারে আজ সকালে বুদ্ধপূজা, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণ এবং ভিক্ষুসংঘে পিণ্ডদান অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিকেলে ভাবনা, সূত্রপাঠ ও ধর্মাদেশনা পালন করা হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রদীপপূজা। এরপর বিভিন্ন আকৃতির ফানুস উড়ানো হয়।

এ দিকে বৌদ্ধবিহারের আশপাশের এলাকাজুড়ে মেলা বসে।