চট্টগ্রামে প্রবাসীর তিন লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গতকাল রোববার এক প্রবাসীর প্রায় তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে পুলিশবেশী দুর্বৃত্তরা। এ সময় তিনি নগরের জিইসি মোড় থেকে বাসায় যাচ্ছিলেন।পুলিশ সূত্র জানায়, প্রবাসী মোজাম্মেল হক গতকাল বিকেলে নগরের জিইসি মোড়ের একটি ব্যাংক থেকে দুই লাখ ৭৮ হাজার টাকা তোলেন। সেখান থেকে তিনি আরও কয়েকজন যাত্রীর সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কাপ্তাই সড়ক দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। তাঁরা হাটহাজারীর কুয়াইশ এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা অটোরিকশাটি ঘুরিয়ে নগরের অনন্যা আবাসিক এলাকায় নিয়ে যায়।ছিনতাইকারীরা প্রবাসী মোজাম্মেলের কাছ থেকে নগদ দুই লাখ টাকা ৭৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট নিয়ে যায়। মোজাম্মেল পুলিশকে জানান, যাত্রীদের কাছে ওয়াকিটকি দেখে তিনি তাদের সাদা পোশাকের পুলিশ ভেবেছিলেন। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা জেনেছি, মোজাম্মেল প্রবাসী। তিনি আরও কয়েকজনের সঙ্গে একটি অটোরিকশায় করে কাপ্তাই সড়ক দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। ছিনতাইকারীরা ওয়াকিটকি নিয়ে পুলিশের বেশ ধরেছিল। আমরা অটোরিকশার নম্বর সংগ্রহ করেছি। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।’