চট্টগ্রামে প্রবাসীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন আরেফিন নগর এলাকা থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সকাল ১০টায় পুলিশ গলায় কাপড় পেঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করে।নিহত ব্যক্তির নাম কামাল উদ্দিন শিকদার (৪২)। তিনি ফটিকছড়ি উপজেলার সমিতির হাট এলাকার মৃত আবুল শিকদারের ছেলে। কামাল উদ্দিন নগরের বায়েজিদ থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করতেন। লাশ উদ্ধারকারী দলের সদস্য পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) পানু লাল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘নিহতের মুঠোফোনটি খোয়া গেছে।