চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট অক্ষত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানের পাইলট প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করেন। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পাইলটের নাম ফ্লাইট লেফটেন্যান্ট এম আরাফাত। তিনি চীনের তৈরি এ-৫ নামের প্রশিক্ষণ বিমানটি নিয়ে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিলেন। এটি একটি যুদ্ধবিমান বলে জানা গেছে।
আরাফাত ভাটিখাইন ইউনিয়নের বাকখালী এলাকায় অবতরণ করেন। বিমানটি আরও এক কিলোমিটার দূরে বড়লিয়া চানখালী গিয়ে বিধ্বস্ত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।