চট্টগ্রামে প্রশিক্ষণ বিমানে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানের পাইলট ফ্লাইট লে. আজিজ প্যারাসুট দিয়ে নেমে যান। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বিমানবন্দরে অবতরণের সময় আগুন লেগে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।