চট্টগ্রামে প্রীতিলতার স্মৃতি সংরক্ষণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের আবক্ষ মূর্তি নির্মাণ, পাঠ্যপুস্তকে তিনিসহ ব্রিটিশবিরোধী আন্দোলনে সব শহীদের জীবনসংগ্রামের কাহিনি অন্তর্ভুক্ত করার এবং চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপিয়ান ক্লাবকে প্রীতিলতা স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণের দাবি জানানো হয়েছে।সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতারা এই দাবি জানান। প্রীতিলতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার মোমিন রোডের মনিরুজ্জামান ইসলামাবাদী হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনগুলো। আগামী ৫ মে তাঁর জন্মশতবার্ষিকী।সংবাদ সম্মেলনে নগরের ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে সংরক্ষণেরও দাবি জানানো হয়।