চট্টগ্রামে ফরমালিনযুক্ত তিন মণ মাছ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজারের কাঁচাবাজারে সামুদ্রিক মাছে আবারও ফরমালিন পাওয়া গেছে। ফরমালিনযুক্ত লইট্যা মাছ বিক্রির অভিযোগে রতন দাশ নামের এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফরমালিনযুক্ত তিন মণ মাছও ধ্বংস করা হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সূত্র জানায়, ওজনে কম দেওয়ার অভিযোগে মোহাম্মদ আলী নামের আরেক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা এবং অন্তর দাশ নামের এক বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।