চট্টগ্রামে ফরমালিনযুক্ত পোয়া মাছ জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ফিশারিঘাট মাছের আড়ত থেকে ফরমালিনযুক্ত সামুদ্রিক পোয়া মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার সকালে জেলা মৎস্য অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার এই আদালতের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানের সময় ফিশারিঘাটে ১৫০ কেজি ফরমালিনযুক্ত পোয়া মাছ জব্দ করা হয়। পরে ওই মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয় বলে জানান অভিযানের সময় থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন।