চট্টগ্রামে ফরমালিনযুক্ত রূপচাঁদা মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী মাছ বাজারে অভিযান চালিয়ে ফরমালিনযুক্ত ৪০ কেজি সামুদ্রিক রূপচাঁদা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকেলে জেলা মৎস্য কার্যালয় এই আদালত পরিচালনা করে।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ই আদালতের নেতৃত্ব দেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব ও মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন জানান, পাহাড়তলী মাছ বাজারে এনএইচ ফিশিং নামে একটি আড়তে ৪০ কেজি ফরমালিনযুক্ত রূপচাঁদা মাছ পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মাছগুলো জব্দ করে নষ্ট করে ফেলা হয়।