চট্টগ্রামে ফলচাষিদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলীর কৃষি গবেষণাকেন্দ্রে গতকাল মঙ্গলবার বারি আম-১১-এর ওপর মাঠ দিবস পালিত হয়েছে। এ ছাড়া কৃষক ও শৌখিন ফলচাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়।
‘আমের উন্নত জাতের পরিচিতি ও উৎপাদন কলাকৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তত ৩০ জন ফলচাষি অংশ নেন।
মাঠ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ফল বিভাগ) মদন গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের কৃষি গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম হারুনর রশীদ।
অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, বারি আম-১১ কৃষি গবেষণাকেন্দ্র থেকে উদ্ভাবিত হয়েছে। এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে দেশের মানুষ সারা বছর আমের স্বাদ পাবে।