চট্টগ্রামে ফায়ার লাইসেন্স না থাকায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফায়ার লাইসেন্স না থাকায় চট্টগ্রামের একটি তৈরি পোশাকশিল্পের কারখানা ও একটি ছাপাখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভ্রাম্যমাণ আদালত এ কারণে হাটহাজারীর বালুচড়া এলাকার মেসার্স ফেয়ার চয়েজ প্রাইভেট লিমিটেড থেকে ৩০ হাজার এবং বায়েজিদ বোস্তামী এলাকার মেসার্স স্কিন ইমপ্রেশন লিমিটেড থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল মান্নান ও উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দিন।