চট্টগ্রামে ফুটপাত থেকে আরও ৬টি বিলবোর্ড অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার ফুটপাত থেকে ছয়টি বিলবোর্ড ও ৭৫টি সাইনবোর্ড অপসারণ করেছে নগর পুলিশ। চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় গতকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, অভিযানে ছাত্রলীগের চট্টগ্রাম নগর শাখার সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলমের মালিকানাধীন অ্যাডফ্রেমের একটি বিলবোর্ড, চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর নিয়ন্ত্রণাধীন অ্যাডভেলি ও গ্লোবাল মিডিয়ার একটি করে বিলবোর্ড, উইল অ্যাড ও দেশ অ্যাডের একটি করে বিলবোর্ড অপসারণ করা হয়।
অপসারণ করা আরেকটি বিলবোর্ডের প্রতিষ্ঠানের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের অভিযানে প্রবর্তক মোড় ও কে বি ফজলুল কাদের চৌধুরী সড়ক এলাকা থেকে ছোট আকৃতির ৭৫টি সাইনবোর্ডও অপসারণ করা হয়। চট্টগ্রাম নগর পুলিশ ১ জানুয়ারি থেকে অবৈধ বিলবোর্ড অপসারণে অভিযান চালাচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, অভিযান অব্যাহত থাকবে।