চট্টগ্রামে ফুড ফেস্টিভ্যাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে গতকাল শুক্রবার থেকে দুই দিনব্যাপী ‘ফুড ফেস্টিভ্যাল’ শুরু হয়েছে। এই মেলার আয়োজন করেছে ‘দি ফুডিস চিটাগাং’।
দুপুরে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, ফুড পান্ডার সমন্বয়ক সেকরেনা খালেদ ও বারকোড ক্যাফের স্বত্বাধিকারী মঞ্জুরুল হক।
বক্তারা বলেন, মুখরোচক খাবারের প্রদর্শনী নিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো এ ধরনের মেলা আয়োজন করা হয়েছে। মেলায় দর্শনার্থীদের বিভিন্ন ধরনের খাবারের স্বাদ যাচাই করার সুযোগ হয়েছে।
মেলায় ২৩টি স্টল রয়েছে। এসব স্টলে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। আজ শনিবার রাত ১১টা পর্যন্ত মেলা চলবে।