চট্টগ্রামে ফেনসিডিল ও মদ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের উত্তর কাট্টলী এলাকায় গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ ২০০ বোতল ফেনসিডিল ও ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করেছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে উত্তর কাট্টলী কুতুববাড়ী এলাকায় কিছু মাদক ব্যবসায়ী ফেনসিডিল ও মদ বিক্রি করছিলেন। এটা দেখে এলাকার কিছু লোক তাঁদের বাধা দেয়। এরপরও মাদক ব্যবসায়ীরা নিবৃত না হলে পুলিশে খবর দেওয়া হয়।