চট্টগ্রামে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলস্টেশনে এক যাত্রীকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন তূর্ণা-নিশীতা গতকাল শুক্রবার চট্টগ্রামে পৌঁছালে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া যাত্রীর নাম মো. লোকমান হোসেন (২২)। র‌্যাব সূত্র জানায়, লোকমান দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ফেনসিডিল এনে চট্টগ্রামে বিক্রি করে আসছিলেন। তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।