চট্টগ্রামে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সিটি গেট এলাকা থেকে ৪১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার সকালে সিটি গেট এলাকায় পুলিশের তল্লাশি চৌকিতে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা আটক ও এসব ফেনসিডিল জব্দ করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আরেফিন জুয়েল প্রথম আলোকে বলেন, ‘সকালে একটি মাইক্রোবাস থামিয়ে ২৯৯ বোতল ফেনসিডিলসহ গাড়ির চালক মো. রাকিবকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণ পর অন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১১২ বোতল ফেনসিডিল ও ২৯ বোতল নেশাদ্রব্য রিকডেক্সসহ চালক ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় অটোরিকশার যাত্রী মাসুম পালিয়ে যায়। পরে ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করা হয়।’এ ঘটনায় নগরের পাহাড়তলী থানায় মামলা হয়েছে।