চট্টগ্রামে ফেনসিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাহাড়তলী থানাধীন কর্নেলহাট এলাকায় এক হাজার ৩৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার মধ্যরাতের এই অভিযানে ফেনসিডিল বহনকারী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।গ্রেপ্তার হওয়া দুজন হলেন নুরুল হক (২৪) ও জামাল হোসেন (২১)। নুরুল হক কক্সবাজার জেলার চকরিয়ার ও জামাল হোসেন রামুর বাসিন্দা।