চট্টগ্রামে ফের জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টি হলেই চট্টগ্রাম নগরে নিম্নাঞ্চল প্লাবিত হয়। বৃষ্টির সঙ্গে যোগ হয় কর্ণফুলী নদীর জোয়ারের পানি। পানিবন্দী হয়ে পড়ে নগরের কয়েক লাখ মানুষ। ডুবে যায় নগরের প্রধান সড়ক, অলিগলি, ঘরবাড়ি ও দোকানপাট। কোথাও হাঁটুজল, কোথাওবা কোমরপানি। এতে কয়েক দিন পরপরই চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। নগরের কোথাও কোথাও হাঁটু থেকে কোমরসমান পানি জমে। আজ সোমবার চট্টগ্রাম নগর ঘুরে ছবিগুলো তোলা হয়েছে।

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি। চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকা থেকে তোলা ছবি। ছবি: জুয়েল শীল

বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরের বিভিন্ন এলাকার সড়ক। ছবিটি নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার দুপুরের চিত্র। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কোমরসমান পানি। দুর্ভোগে নগরবাসী। ছবি: জুয়েল শীল

খানাখন্দে ভরা সড়কে পানি। গর্তে চাকা পড়ে একদিকে হেলে গেছে পণ্যবাহী ট্রাক। ছবিটি নগরের আগ্রাবাদ এক্সেস রোড থেকে তোলা। ছবি: জুয়েল শীল

জলাবদ্ধতার কারণে লোকসান গুনছেন ব্যবসায়ীরা। দুপুরে চকবাজার এলাকা থেকে তোলা ছবি। ছবি: জুয়েল শীল