চট্টগ্রামে বঁটির আঘাতে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বঁটির আঘাতে হারুন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মহানগর পুলিশের সহকারী কমিশনার দীপক জ্যোতি খীসা বলেন, ‘নগরের চান্দগাঁও ওসমানিয়া পুলের গোড়া এলাকায় নেজামের চায়ের দোকানের কর্মচারী রাসেলের সঙ্গে রাতে থাকতেন একই এলাকার বাসচালকের সহযোগী হারুন। গত শনিবার ভোররাতে কাঁথা নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে হারুন রাসেলকে চড় মারে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা বঁটি দিয়ে রাসেল কুপিয়ে গুরুতর আহত করে হারুনকে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’