চট্টগ্রামে বইমেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের মুসলিম ইনস্টিটিউট চত্বরে আজ শুক্রবার বিকেলে শুরু হচ্ছে বইমেলা।
সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।
করপোরেশন সূত্রে জানা গেছে, ১৩ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন মেলার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে।