চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই প্রজন্মের শিশু-কিশোরদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মাথা উঁচু করে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম শহীদ মিনারে দিনব্যাপী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মহিউদ্দিন চৌধুরী শিশু-কিশোরদের উদ্দেশে আরও বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে একাত্তরে মুক্তিযুদ্ধ হয়। স্বাধীন হয় বাংলাদেশ।
গতকাল বিকেলে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুপম সেন আলোচনা সভায় বলেন, বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ থেকে আজকের শিশু-কিশোরদের শিক্ষা নিতে হবে।