চট্টগ্রামে বজ্রপাত তিনটি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় বজ্রপাতে তিনটি ঘর পুড়ে গেছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে কুমিরার আলেকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ছাড়া গতকাল সকালে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় মৌসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে আলেকদিয়া গ্রামের বাসিন্দা নুরুল আনোয়ারের ঘরের চালে বজ্রপাত হয়। এতে ঘরটিতে আগুন ধরে যায়। পরে তা পাশের দুটি কাঁচা ঘরে ছড়িয়ে পড়ে।এদিকে গতকাল সকালে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় বৃষ্টি হয়েছে। এ ছাড়া রাঙ্গুনিয়া ও রাউজানের কিছু অংশে শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।