চট্টগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত মৎস্যজীবীর নাম বাদল দাস (২৫)। তিনি নগরের হালিশহর থানাধীন দক্ষিণ হালিশহর জেলেপাড়ার সুরমোহন দাসের ছেলে। বজ্রপাতে তরুণ দাস (৪৫) নামের আরেক জেলে আহত হয়েছেন।