চট্টগ্রামে বজ্রপাতে শিশু ভাইবোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকায় বজ্রপাতে শিশু ভাইবোন মারা গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো মোবারক হোসেন (১০) ও জান্নাতুল বাকিয়া (৮)। তাদের বাবার নাম নুরুল আমিন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপণ কুমার মজুমদার বলেন, সকাল নয়টার দিকে ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খাল থেকে মাটি আনছিল মোবারক ও জান্নাতুল। এ সময় বজ্রপাতে তারা মারা যায়। পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।