চট্টগ্রামে বড়দিন উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে বড়দিন উদ্যাপন করেছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা।
বুধবার রাতে চট্টগ্রামের সবচেয়ে বড় ও প্রাচীন গির্জা পাথরঘাটার পবিত্র জপমালা রানি চার্চে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদ্যাপন শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার সকালেও পাথরঘাটা চার্চে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা। এ ছাড়া নগরের সব গির্জায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ আলোকসজ্জা করা হয়।
বড়দিনে নতুন পোশাকে সাজার পাশাপাশি ক্রিসমাস ট্রিসহ ঘর সাজিয়েছেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এ ছাড়া ছিল কেক কাটা ও বিশেষ খাবারের আয়োজন। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব একে অপরের বাড়িতে বেড়াতে যান।