চট্টগ্রামে বন্ধু হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. সেলিম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার আসামির উপস্থিতিতে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জামিউল হায়দার এ রায় দেন।
তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ এইচ এম জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, ২০০৭ সালের ২০ মে নগরের বাকলিয়ার কালামিয়া বাজার এলাকায় বন্ধু তৌহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করেন সেলিম। এ ঘটনায় মামলা করার পর পুলিশ সেলিমকে গ্রেপ্তার করে। পরে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে সেলিম বলেন, তাঁর মাকে গালাগাল করায় ক্ষিপ্ত হয়ে তিনি বন্ধুকে ছুরিকাঘাত করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।