চট্টগ্রামে বন্ধুসভার মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বন্ধুসভার এনায়েত বাজার মহিলা কলেজ শাখা, খুলশী থানা শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, আগ্রাবাদ মহিলা কলেজ শাখার সদস্যরাও অংশ নেন। এতে কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা, বেসরকারি সংগঠন অপরাজেয় বাংলাদেশ, ব্রাইট ফোরাম বাংলাদেশ, লিও ক্লাব অব চিটাগাং পোর্ট সিটি, আবৃত্তি সংগঠন প্রমা, দৃষ্টি ও বোধনের সদস্যরাও যোগ দেন।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রাজনীতিক এ টি এম পিয়ারুল ইসলাম, ইনস্টিটিউট অব প্ল্যানার্স চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আলী আশরাফ, প্রথম আলোর চট্টগ্রামের আবাসিক সম্পাদক আবুল মোমেন, স্কুলশিক্ষক আবু জহুর, ওয়ার্ড কাউন্সিলর রেহানা কবির, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী ও ওমর কায়সার, অপরাজেয় বাংলাদেশের জিনাত আরা বেগম প্রমুখ।