চট্টগ্রামে বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বন্য প্রাণী সংরক্ষণবিষয়ক ১৪ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এর আয়োজন করেছে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। গতকাল সোমবার সকালে নগরের ষোলোশহরের বন গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন মুখ্য গবেষণা কর্মকর্তা আবদুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মো. আকবর হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বন একাডেমির পরিচালক লস্কর মাসুদুর রহমান, বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা আবদুল মাবুদ।