চট্টগ্রামে বর্ষবরণের কর্মসূচি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষকে বরণ করতে চট্টগ্রামের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান গতকাল মঙ্গলবার থেকে নানা কর্মসূচি পালন শুরু করেছে।চট্টগ্রামের বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিআরএসএ) নগরের কাতালগঞ্জের নবপণ্ডিত বৌদ্ধবিহারে দিনব্যাপী বুদ্ধস্নান ও পানি খেলার উৎসবের আয়োজন করে। রাখাইন তরুণ-তরুণীরা এ উৎসবে যোগ দেন। তাঁরা পরস্পরের প্রতি পানি ছিটিয়ে নববর্ষকে বরণ করে নেন। ফুলকি: বাংলা নববর্ষ বরণ উপলক্ষে শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজন করেছে তিন দিনব্যাপী ছোটদের বৈশাখী মেলা। বিকেলে নন্দনকাননে ফুলকি কার্যালয়ে শুরু হওয়া এ মেলা উদ্বোধন করেন বিশিষ্ট লেখিকা ফেরদৌস আরা আলীম। এ সময় ফুলকির অধ্যক্ষ শীলা মোমেন উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে শিশুরা নৃত্য, গান, কবিতা ও নাটিকা পরিবেশন করে। মেলা প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।