চট্টগ্রামে বর্ষবিদায় ও বরণ উপলক্ষে সতর্ক থাকবে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো উপলক্ষে চট্টগ্রাম মহানগরে উচ্চ স্বরে গান করা, বাজনা বাজানো, পটকা ফাটানোসহ সব ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার নির্দেশনা জারি করেছেন। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে কাল শনিবার ভোর ছয়টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, নগরের শান্তিশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অতিমাত্রায় আনন্দ-উল্লাস, গান-বাজনা করা ও আতশবাজি ব্যবহার থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট অভিভাবকদের তাঁদের সন্তানদের নিরুৎসাহিত করতে বলা হয়েছে। মহানগর পুলিশ অধ্যাদেশের (নম্বর ৪৮/৭৮) ২৯, ৩০, ৩৩ ধারায় পুলিশ কমিশনার এই নির্দেশনা জারি করেন।