চট্টগ্রামে বস্তি থেকে একে-২২ রাইফেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনিতে গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে একে-২২ রাইফেলসহ বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে র্যা ব।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি একে-২২ রাইফেল, একে-২২ রাইফেলের দুটি ম্যাগাজিন, ১৬টি রকেট ফ্লেয়ার ও পাঁচটি ধারালো অস্ত্র। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। র্যা বের ধারণা, অস্ত্রগুলো কোনো জঙ্গিগোষ্ঠীর।
অভিযানের পর র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বস্তিবাসী সাধারণ লোকের পক্ষে একে-২২ রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্র রাখা সম্ভব নয়। প্রায় পাঁচ হাজার লোকের বসবাস এই বস্তিতে। এখানে থাকতে হলে কাউকে পরিচয়পত্র দেখাতে হয় না। এ কারণে জঙ্গিরা এখানে আত্মগোপনে থাকতে পারে। তিনি বলেন, র্যা বের অভিযান শুরু হওয়ার পরপরই বস্তিবাসীরা পালাতে থাকে। বস্তির ভেতরের একটি সরু গলি ও নর্দমার ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যা বের অধিনায়ক বলেন, ‘শহীদ হামজা ব্রিগেড’ কিংবা জেএমবির জঙ্গিরা এগুলো ব্যবহার করতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।