চট্টগ্রামে বস্তিতে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন গোয়ালপাড়া তুলাতুলী বস্তি এলাকায় আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক কাঁচা বসতঘর। গতকাল শনিবার সকালে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে প্রায় ৬০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি এবং ৪০ লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেটর মোরশেদ আলম জানান, সকাল পৌনে ১১টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে ৪৮টি কাঁচা বসতঘর, চারটি সেমিপাকা এবং ১৩টি কাঁচাপাকা বসতঘর পুড়ে গেছে।