চট্টগ্রামে বস্তিতে আগুনে মা-মেয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার দক্ষিণ হালিশহরের কলসি দীঘির পাড় রেলওয়ে বস্তিতে আগুনে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
আজ রোববার ভোররাতে এই আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে আগুন নেভানো হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুনের ঘটনায় মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মায়ের নাম ফাতেমা (২৭)। তাঁর সাড়ে তিন বছর বয়সী মেয়ের নাম মারজান।