চট্টগ্রামে বহদ্দারবাড়ির কলোনিতে অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের বহদ্দারবাড়ির মৌলভী আবুল খায়ের কলোনিতে গতকাল মঙ্গলবার রাতে আগুনে সাতটি কাঁচা ঘর পুড়ে গেছে। রান্নার চুলা থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।ঘটনাস্থল থেকে চান্দগাঁও থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, রাত সাড়ে আটটার দিকে আগুন লাগে। আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তিনি বলেন, রান্নার জন্য ওই কলোনির সবাই একটি গ্যাসের চুলা ব্যবহার করত। অসাবধানতাবশত ওই চুলা থেকেই আগুন লাগে। এতে চার-পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।