চট্টগ্রামে বাঁশখালীতে 'আমরাই কিংবদন্তী'র চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমরাই কিংবদন্তী’ চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়াস্থ পূর্ব বাগমারা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে। ছবি: সংগৃহীত
‘আমরাই কিংবদন্তী’ চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়াস্থ পূর্ব বাগমারা প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে। ছবি: সংগৃহীত

অনলাইনভিত্তিক ফেসবুক গ্রুপ ‘আমরাই কিংবদন্তী’ গতকাল শুক্রবার চট্টগ্রামের বাঁশখালীর কাথারিয়াস্থ পূর্ব বাগমারা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করেছিল বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের। সকাল ১০টায় শুরু হয়ে বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলে চিকিৎসা ক্যাম্প।

ক্যাম্পে ৮ জন অভিজ্ঞ চিকিৎসকসহ স্বেচ্ছাসেবক হিসেবে চট্টগ্রামের প্রায় ২০ জন সদস্যের একটি দল ৫ শতাধিক রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করে। ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিনা মূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপের চিকিৎসকেরা। ছবি: সংগৃহীত
বিনা মূল্যে ৫ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপের চিকিৎসকেরা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ সালের ছাত্রছাত্রীদের নিয়ে একত্রে কাজ করার একটি প্ল্যাটফর্ম ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপ। মানবকল্যাণে গ্রুপের পিছিয়ে পড়া সদস্য ছাড়াও সমাজের অবহেলিত মানুষগুলোর জন্য কাজ করাই গ্রুপের অন্যতম লক্ষ্যগুলোর একটি।

উল্লেখ্য যে ‘মানবতার কল্যাণে কিংবদন্তী সবখানে’—এ মর্ম কথা থেকেই ২০১৭ সালের ১৫ নভেম্বর থেকে যাত্রা শুরু করে গ্রুপটি। বর্তমানে ২৭ হাজার সদস্যের পরিবারটি গত বছরের ১৫ নভেম্বরে তৃতীয় বর্ষে পদার্পণ করে।

বিনা মূল্যে রোগীকে চিকিৎসাসেবাসহ ওষুধ দেয় ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপ। ছবি: সংগৃহীত
বিনা মূল্যে রোগীকে চিকিৎসাসেবাসহ ওষুধ দেয় ‘আমরাই কিংবদন্তী’ গ্রুপ। ছবি: সংগৃহীত

গ্রুপটি এর আগেও সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রেখেছিল। এর মধ্যে অন্যতম হচ্ছে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা, প্রতিবন্ধী শিশুদের সহায়তা কার্যক্রম, ফ্রি হেলথ ক্যাম্প, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস সরবরাহ ও খাবার বিতরণ, বৃদ্ধাশ্রমে চিকিৎসা ও খাবার সরবরাহ, রক্তদান কর্মসূচিসহ বিবিধ কার্যক্রম।