চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা দুই মেয়েসহ নিহত

চট্টগ্রামের ফৌজদারহাটে আজ শনিবার সকালে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের ফৌজদারহাটে আজ শনিবার সকালে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটে আজ শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা ও তাঁর দুই মেয়ে নিহত হয়েছেন। ফৌজদারহাট-বন্দর বাইপাস সংযোগ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই তিনজন হলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান, দুই মেয়ে আশরা আনাম খান ও তাসমিন জামান খান। দুর্ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার স্ত্রী কনিকা আক্তার আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সপরিবারে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান। ছবি: সংগৃহীত
সপরিবারে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাইফুজ্জামান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, সাইফুজ্জামান সপরিবারে প্রাইভেটকারে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। সকাল আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় একটি লরি প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই কর্মকর্তার দুই কিশোরী মেয়ে নিহত হয়। আহত অবস্থায় সাইফুজ্জামান-কনিকা দম্পতিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সাইফুজ্জামান মারা যান।