চট্টগ্রামে বাবার মামলায় ছেলের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে নেশার টাকা না পেয়ে বাবাকে মারধরের অভিযোগে করা মামলায় ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাকন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম মো. ইব্রাহিম। বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন জাতীয় আইনগত সহায়তা কমিটি, চট্টগ্রাম।
বাদীর আইনজীবী এ এস এম সালাউদ্দিন প্রথম আলোকে জানান, নগরের চকবাজার এলাকায় নেশার টাকা না পেয়ে বাবা আবু তাহেরকে মারধরের অভিযোগে ছেলে ইব্রাহিমের বিরুদ্ধে ২০১৩ সালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা করেন। তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ছেলেকে কারাদণ্ড দেন।