চট্টগ্রামে বাস ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আন্তজেলা বাস মালিক সমিতির ডাকে অর্ধদিবস বাস ধর্মঘট পালিত হয়েছে। এ সময় দূরপাল্লার বাস চলাচল করেনি। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে।
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় যানবাহন ভাঙচুরের প্রতিবাদে এই ধর্মঘট ডাকা হয়। মালিক সমিতি গতকাল বুধবার ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিল। পরে তা শিথিল করা হয়।
আন্তজেলা বাস মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বলেন, ‘গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আমরা অর্ধদিবস ধর্মঘট পালন করছি। চট্টগ্রাম থেকে দেশের কোনো জেলায় বাস ছেড়ে যায়নি।’
সরেজমিনে দেখা গেছে, সকালে বিআরটিসি বাস টার্মিনালসহ নগরের কোনো টার্মিনাল থেকে বাস ছাড়েনি। কোনো বাস নগরে ঢোকেওনি। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় স্থানে স্থানে যাত্রী দেখা গেছে। তবে অভ্যন্তরীণ রুটের যানবাহন চলাচল করেছে।
গত মঙ্গলবার সীতাকুণ্ডের বাইপাস এলাকায় স্টার লাইনের একটি বাসের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউসির এক শিক্ষার্থী নিহত হন। এ খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।